এসএম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
রাজশাহীতে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান বাপ্পি (৩০) কে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করেছে । মোটরসাইকেল যোগে পালানোর সময় ঐ ইউনিয়নের ডোমকুলী এলাকার ফয়সাল আহমেদের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (২৪ আগস্ট) রাত ১:৩০ মিনিটে উপজেলার ডোমকুলি এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করেন গোদাগাড়ী থানা পুলিশ। এসময় সাথে থাকা অপর একজন আসামি পালিয়ে যায়।
মোঃ নুরুজ্জামান (বাপ্পি) উপজেলার পাহাড়পুর নামাজ গ্রাম এলাকার আসাদুজ্জামানের ছেলে। বাপ্পি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাসুদেবপুর ইউনিয়ন শাখার সভাপতি।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন জানান, আসামীরা মোটরসাইকেল যোগে পালানোর সময় ডোমকুলী এলাকার ফয়সাল আহমেদের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওসি বলেন, আসামির কাছ থেকে আমরা ৩৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করেছি। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।


