ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

    admin
    September 4, 2025 9:53 pm
    Link Copied!

    মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

    খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

    তিনি কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, “গুইমারা উপজেলা থেকে ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে—এটি অত্যন্ত আনন্দের বিষয়।”
    বক্তব্যে তিনি পাহাড়ের সব সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলী।

    বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষা উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা আগামী জাতীয় নির্বাচনে আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে সমর্থন দিয়ে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, এস এম মিলন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST