ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজার সিটিজেন রাইটস ফোরামের আত্মপ্রকাশ সভাপতি নাসির সাধারণ সম্পাদক সাকী এ কাউসার

    admin
    November 14, 2026 6:22 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, কক্সবাজার
    নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করণ এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সম্মিলিত নাগরিক উদ্যোগ জোরদার করার প্রত্যয়ে কক্সবাজারে আত্ম প্রকাশ করেছে নতুন নাগরিক প্ল্যাটফর্ম ‘কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম’।
    শনিবার ১৪ নভেম্বর সকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ফোরামটির আনুষ্ঠানিক ঘোষণা ও পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি প্রকাশ করা হয়।
    নবগঠিত কমিটি
    নবগঠিত এই ফোরামের সভাপতি মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী সাকী-এ-কাউছার। কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ অজিত দাশ, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ সাহেদ সালাউদ্দিন, মকবুল আহমদ, হোসাইনুল ইসলাম মাতব্বর, অধ্যাপক শারমীন সিদ্দিকী লিমা এবং আইনজীবী এহসানুল হক।
    চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে ধারণা পত্র:-
    ফোরামের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাকী-এ-কাউছার। সভায় ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে যৌথ ভাবে ধারণাপত্র পাঠ করেন সাকী-এ-কাউছার ও নির্বাহী সদস্য অধ্যাপক শারমীন সিদ্দিকী লিমা।
    ধারণাপত্রে বলা হয়, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনশিল্প, সামুদ্রিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কক্সবাজারে উন্নয়নের নানা সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে এই জনপদ নাগরিক অধিকার, পরিবেশ সুরক্ষা, অপরিকল্পিত নগরায়ণ, তীব্র যানজট, অব্যবস্থাপিত বর্জ্য, নিরাপদ পানির সংকট এবং জনসেবা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সংকট মোকাবিলায় সচেতন নাগরিকদের সংগঠিত অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
    অগ্রাধিকার মূলক কর্মসূচি:-
    ফোরামের পক্ষ থেকে জানানো হয়, তাদের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে—বাঁকখালী নদীসহ জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতকরণ, শহরের যানজট নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা। এ ছাড়া নারী ও শিশুর অধিকার সুরক্ষা, স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ এবং রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে স্থানীয় জনগণের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ফোরামটি সক্রিয় ভূমিকা রাখবে।
    স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান:-
    ধারণাপত্রে ফোরামের চরিত্র স্পষ্ট করে বলা হয়, এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত হবে না। এটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ, জনস্বার্থভিত্তিক ও নাগরিক অধিকারকেন্দ্রিক একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। লক্ষ্য অর্জনে তথ্য, যুক্তি, আইন ও মানবিক মূল্যবোধকে ভিত্তি করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ, মতবিনিময়, গবেষণা, গণশুনানি ও জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি রুহুল কাদের বাবুল, শামিমা আকতার, জাহানারা ইসলাম, সোহেল ইকবাল এবং সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, শামসুল হক শারেক ও ইমাম খাইরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।
    সভায় গণমাধ্যম ও সাংবাদিক সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠন মূলক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে মো. নাছির উদ্দিন কক্সবাজারকে একটি মানবিক, বৈষম্যহীন, পরিবেশ বান্ধব ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, পেশাজীবী, তরুণ সমাজ এবং সামাজিক ও পরিবেশবাদী সংগঠনসহ সর্বস্তরের সচেতন নাগরিকদের সার্বিক পরামর্শ ও সম্পৃক্ততা কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST