ঢাকাWednesday , 25 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস উদযাপিত

    admin
    March 25, 2026 4:30 pm
    Link Copied!

    রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

    ২৫ মার্চ ২০২৬ ইং গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জান, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম. মোহায়মেন, বীর প্রতীক আব্দুল হাই, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা,বিশিষ্ট সাংবাদিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,জেলা প্রেস ক্লাব কুড়িগ্রামের সভাপতি অনিরুদ্ধ রেজা প্রমুখ।

    এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের মহান আত্মত্যাগের ইতিহাস নিয়ে ব্যাপক আলোচনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST