ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রাম রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা প্রচারে উপজেলা যুবদল

    admin
    September 16, 2026 7:25 pm
    Link Copied!

    রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
    ১৬-৯-২০২৬ সন

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।

    বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাজারহাট রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি পালিত হয়। অভিযানের সময় স্টেশন এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়।

    রাজারহাট উপজেলা যুবদলের আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, দপ্তর সম্পাদক বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল ও আবুল কালাম আজাদ, ওয়াজেদ আলী, আশরাফুল হকসহ যুবদল ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

    আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ করে ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST