ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    admin
    August 25, 2025 11:14 am
    Link Copied!

    সাগর দেব, বু‌ড়িচং(কুমিল্লা) প্রতিনিধিঃ

    গতকাল রোববার (২৪ আগস্ট) কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

    সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির সহ সংগাঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ)। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান এবং পরিচালনা করেন সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ূন কবির বাবুল।

    অন্যতম মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
    বুড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট সাবেরা আলাউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ জামাল হোসেন খন্দকার, আমিরুজ্জামান আমির,
    আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজলা সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. নজরুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ইউসুফ তুহিন, যথাক্রমে এডভোকেট ফারুক আহমেদ, অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, অধ্যাপক কামরুল হাসান নাসিম, জাহাঙ্গীর আলম হোয়াইট, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, আব্দুর রহিম, আবু নাসের মুন্সী, মুক্তার হোসেন মিন্টু, এডভোকেট সেলিম হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, মনির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ ছাদেকুর রহমান, মোঃ সানা উল্লাহ মোল্লা, সাংবাদিক সংস্থার বাসসের সিনিয়র সাংবাদিক দিদারুল আলম মৈশান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, জামাল হোসেন চৌধুরী, মোঃ মনির হোসেন ভূইয়া, কেন্দ্রীয় ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক উর্মী আক্তার ভূইয়া,দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এমদদদুল হক ধীমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহাম্মদ পাখী, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন খান, মামুনুর রশীদ, জুবায়ের আহমেদ তানজিবুর রহমান শুভ, হৃদয় হাসান।

    উল্লেখ্য প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল এর নাম ঘোষণা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST