মো: সিপাউর রহমান /কুলাউড়া থেকে।
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট (সোমবার) জয়চন্ডী ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান কয়েসের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আহমেদ কবিরের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম সায়েদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে জামায়াতের দায়িত্বশীলদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম।
মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃনিজাম উদ্দিন, জয়চন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট দেলোয়ার হোসেন, কুলাউড়া পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি কাজী জসিম উদ্দিন মামুন, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


