ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়া নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ভর্তিতে স্বজনপ্রীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ “

    admin
    July 15, 2026 3:59 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান, কুলাউড়া প্রতিনিধি :

    কুলাউড়ার ঐতিয্যবাহী ১১৭ বছরের পুরাতন এবং একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয় নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমির হোসেনের বিরুদ্ধে ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী ভর্তিতে স্বজনপ্রীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। সরকারী হাই স্কুলের নীতিমালাকে বৃদ্বাংঙ্গুলী দেখিয়ে নিজের পছন্দ অনুযায়ী বেপরোয়াভাবে স্কুল পরিচালনা করছেন। বিশেষ করে ৬ষ্ট শ্রেনীর ভর্তিতে সরকারী নীতিমালা অনুযায়ী যারা ভর্তির যোগ্য তাদের ভর্তি না করে উল্টো তাদের অভিবাককের সাথে অসৌজন্যমূলক আচরণ করারও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে একজন অভিবাবক সম্প্রতি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করে প্রতিকার চেয়েছেন। অভিযোগ থেকে জানা যায়,কুলাউড়া উপজেলার প্রাচীনতম প্রতিষ্ঠান নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়টি সরকারী হওয়ার পর ৬ষ্ট শ্রেনীতে ২ টি সেকশনে ১শত ১০ শিক্ষার্থী ভর্তির বিধান রয়েছে।কিন্ত কলাকৌশল অবলম্বন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আমির হোসেন ১ শ ১০ শিক্ষার্থীর আসনে গোলাপ শাখায় ৬২ জন ও শাপলা শাখায় ৬২ জন মোট ১শ ২৪ জন শিক্ষার্থী ভর্তি করিয়েছেন। সরকারী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী ৩ % কোটা (সহদরের কোটায়) জনৈক অভিবাবক তার ছেলেকে ভর্তির জন্য প্রধান শিক্ষক আমির হোসেনের নিকট আবেদন করেন। শিক্ষামন্ত্রালয়ের ২০২৫ সালের ১৩ নভেম্বর জারিকৃত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী সহোদর কোটায় তার সন্তানকে ভর্তির জন্য লিখিত আবেদন করলে প্রধান শিক্ষক ঐ অভিবাবককে নাজেহাল করে বসেন এবং তার কক্ষ থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগে জানা যায়। অথচ ঐ অভিবাককের আরেক সন্তান ১০ ম শ্রেনীতে অধ্যয়নরত। তিনি সহোদর কোটায় তার ছোট সন্তানকে ৬ষ্ট শ্রেনীতে ভর্তি করাতে যোগ্য। শিক্ষামন্ত্রালয়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালার ১১.৬,১১.৭,১১.৮ নং অনুচ্ছেদে স্পষ্ট লিখা আছে ৩ % কোটা বরাদ্দ রয়েছে সহোদরদের জন্য। সরকারী চাকুরীজীবিদের বদলীজনিত কারনে সরকারী বিদ্যালয়ের আশপাশ সরকারী অফিসে যোগদান করলে তাদের সন্তানও সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিধান রয়েছে। কিন্তু সহোদর কোটায় ঐ অভিবাককে তার ছোট সন্তানকে ভর্তির সুযোগ না দিয়ে নানাভাবে নাজেহাল করে হেড মাষ্টারের রুম থেকে তাড়িয়ে দেন বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে একজন সরকারী কর্মকর্তা মৌলভীবাজার জেলা অফিসে চাকুরী করেন। নানা কৌশলে জেলার একজন কর্মকর্তার সন্তানকে কুলাউড়া নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি এলাউ করেছেন প্রধান শিক্ষক। আরেকজন রেলওয়ের উচ্ছ পদস্থ কর্মকর্তা হিসাবে সি়লেট বিভাগের বাহিরে চাকুরী করেন।তার সন্তানকেও নীতিমালা বর্হিভূতভাবে ভর্তি করেন প্রধান শিক্ষক। এছাড়াও এসএসসি উর্ত্তীণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র বাবত ৫শ টাকা আদায় করেন প্রধান শিক্ষক মো আমির হোসেন। এ নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহি উদ্দিন তাকে অফিসে তলব করেন এবং সতর্ক করেন। এবং ভবিষ্যতে ৫০ টাকার উপরে না নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রধান শিক্ষক চলতি এসএসসি পরীক্ষার প্রশংসাপত্রে পূর্বের ন্যায় জনপ্রতি ৫ শ টাকা আদায় করেছেন বলে অভিযোগে জানা গেছে। এসব বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,নীতিমালা মেনে সরকারী চাকুরীজীবিদের সন্তানদেরকে ভর্তি নিয়েছি। সহোদর কোটার বিষয়ে তিনি বলেন,আবেদনে ঐ অভিবাককে তার যে বড় সন্তান উক্ত বিদ্যালয়ে অধ্যয়নরত সেটা উল্লেখ না করায় তখন বিবেচনা করা যায়নি। এখন বছরেরর মাঝামাঝি সময়ে ভর্তি করানো যাচ্ছেনা।তবে সহোদর কোটায় যিনি আবেদন করেছেন উনার পূর্ব পুরুষ বিদ্যালয়ে জমি দান করেছেন বলেছেন।সে সুবাধে আমি তার সন্তানকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। প্রশংসাপত্রে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে তিনি বলেন, একজন পিয়ন এবং কয়েকজন খন্ডকালীন শিক্ষকদেরকে সম্মানি দেওয়ার জন্য উক্ত টাকা ব্যয় হয়ে থাকে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান,সহোদর কোটায় শিক্ষার্থীর অভিবাবক আমার নিকট আবেদন করেছেন। আমি সুপারিশসহ ব্যবস্থা গ্রহনের জন্য হেড মাষ্টারকে বলেছি।ছবি ক্যাপশন: প্রধান শিক্ষক মো আমির হোসেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST