ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় নতুন ডিসি হিসেবে আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

    admin
    August 26, 2025 10:00 am
    Link Copied!

    ‎এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎জনপ্রশাসন মন্ত্রণালয় ছয় জেলায় জেলা প্রশাসক (ডিসি) বদলি ও নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার (২৫ আগস্ট) জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বর্তমানে পটুয়াখালী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    ‎এদিকে, কুষ্টিয়ার বর্তমান ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমানকে খুলনা জেলায় জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। খুব শিগগিরই দায়িত্ব হস্তান্তরের পর নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ায় যোগদান করবেন।


    ‎আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিসিএস (প্রশাসন) ২৫তম ব্যাচের কর্মকর্তা। তাঁর কর্মজীবন শুরু হয় ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে। প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে তিনি মাঠ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

    ‎তিনি দায়িত্ব পালনকালে সামাজিক কর্মকাণ্ড, জনসেবা এবং উন্নয়নমূলক কার্যক্রমে বিশেষ অবদান রেখেছেন। পটুয়াখালীতে দায়িত্বকালে করোনাকালীন ও শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করেন।

    ‎এছাড়া গ্রাম আদালত প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সহজে বিচার প্রাপ্তিতে ভূমিকা রাখেন। পটুয়াখালী ও বরগুনায় কয়েক হাজার মামলা নিষ্পত্তি হয় তাঁর নেতৃত্বে এই প্রকল্পের আওতায়।

    ‎পর্যটন খাত ও অবকাঠামো উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম তদারকির জন্য তিনি পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিলেন। একইসাথে কুয়াকাটা পর্যটন এলাকা ও স্থায়ী অবকাঠামো উন্নয়নে প্রশাসনিক উদ্যোগ নেন।

    ‎জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নমূলক সভা, বিনিয়োগ ও পিপিপি প্রকল্প বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা—সবক্ষেত্রেই তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।


    ‎কুষ্টিয়ায় বাসীর প্রত্যাশা জেলার উন্নয়ন, জনসেবা, সুশাসন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের অভিজ্ঞতা ও দক্ষতা কুষ্টিয়ার সাধারণ মানুষের মাঝে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, তাঁর নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST