কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে সমাজসেবা অফিসের অফিস সহায়ক মাহবুব আলম জনি (৩৫) বগুড়া জেলার গাবতলী থানার দুর্গাহাটা গ্রামের খায়রুল ইসলামের পুত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার (২০ ডিসেম্বর) সকালের দিকে সমাজসেবা অফিস কার্যালয়ে একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান কাজের বুয়া মোছাঃ জোবেদা খাতুন (৪০) স্বামী পৌর এলাকার খলিশাগাড়ী গ্রামের মোশারফ হোসেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন বলেন,আমি বৃহস্পতিবার অফিস করে বাসায় যাই শনিবার সকালে তাকে রাষ্ট্রিয় কাজের জন্য বার বার ফোন করে রিসিভ না হওয়ায় অফিসের কাজের বুয়াকে ফোন করি খোঁজ নিয়ে কাজের বুয়া জানায়,জনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত ব্যক্তি উপজেলা সমাজসেবা কার্যালয়ে সহায়ক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



