ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন!

    admin
    August 25, 2025 5:45 pm
    Link Copied!

    কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি //

    খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

    বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসূফ আলী আদনানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক নেতা প্রিয় বসু ত্রিপুরা, নুসরাত রিয়াজীসহ অনেকে।বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। তাঁরা সহকারী শিক্ষক পদে নবম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:১. সহকারী শিক্ষক পদে নবম গ্রেড প্রদান ও বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ
    ২. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন
    ৩. চার স্তরবিশিষ্ট একাডেমিক পদসোপান চালু
    ৪. বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন
    বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
    মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST