ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গণতন্ত্র ফেরাতে ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি-গয়েশ্বর চন্দ্র রায়

    admin
    August 23, 2025 2:09 pm
    Link Copied!

    শহীদুল ইসলাম শরীফ, দোহার থে‌কে

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের প্রধান দাবী।
    শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।
    গয়েশ্বর রায় মনে করেন, দেশের মানুষ এখনও পরিবর্তনের অপেক্ষায় রয়েছে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আন্দোলনের ময়দানে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক বিশ্বাস এবং সংগঠনের দৃঢ়তা ছাড়া গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
    তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা যে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা এখনও পূর্ণ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।
    তিনি নেতাকর্মীদের ভবিষ্যতে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেন এবং ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার ওপর জোর দেন। তিনি বলেন, যদি বিএনপি ঐক্যবদ্ধ থাকে, তবে গণতন্ত্রের জয় নিশ্চিত।
    তিনি বলেন, ভোট কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য দেওয়া উচিত। গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে এবং খালেদা জিয়ার মুক্তির জন্য সচেষ্ট থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
    অনুষ্ঠানে জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST