ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাজীপুরে আক্তার হোসেন আকন্দ: দমন–পীড়নের সময়েও দলের ভরসাস্থল

    admin
    August 24, 2025 12:58 pm
    Link Copied!

    মুহসিন মিয়া শাহিন : গাজীপুর জেলা থে‌কে

    গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে বিএনপির রাজনীতিতে আস্থার প্রতীক হয়ে উঠেছেন আক্তার হোসেন আকন্দ। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজপথের লড়াইয়ে সক্রিয় থেকেছেন এবং বিশেষ করে রাজনৈতিক দমন–পীড়নের কঠিন সময়গুলোতে কর্মীদের সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    আক্তার হোসেন আকন্দ তার রাজনৈতিক জীবন শুরু করেন ছাত্রনেতা হিসেবে। ৯০–এর গণআন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং পরবর্তীতে ১/১১ সেনাশাসনের সময়ও দৃঢ় অবস্থান নেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে প্রতিটি কর্মসূচিতে নিয়মিত উপস্থিত থাকেন। নেতাকর্মীদের কাছে তিনি এতটাই পরিচিত যে প্রায় প্রতিটি আন্দোলন–সংগ্রামে তাকে “পরিচিত মুখ” হিসেবে দেখা যায়।

    স্থানীয় নেতাকর্মীরা জানান, হাসিনা সরকারের দমন–পীড়নের সময় বিএনপির রাজনীতি করা ছিল প্রায় অসম্ভব। গায়েবি মামলা, রাতের আঁধারে গ্রেপ্তার, পরিবারের ওপর হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা। তখন অনেকেই আত্মগোপনে যেতে বাধ্য হলেও আক্তার হোসেন আকন্দ ছিলেন কর্মীদের পাশে। তিনি রাতভর গ্রামে গ্রামে ঘুরে আন্দোলনের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের উজ্জীবিত করতেন।

    সদা হাস্যোজ্জ্বল ও ক্লিন ইমেজের এই নেতা সম্পর্কে স্থানীয়রা বলেন, তার নামে কোনো অভিযোগ নেই। তিনি কখনো দলের স্বার্থে আপস করেননি। একজন সৎ ও ত্যাগী নেতা হিসেবে তিনি গোসিংগা ইউনিয়নের বিএনপি পরিবারের আস্থা অর্জন করেছেন।

    রাজনৈতিক জীবনে তিনি একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে—সাবেক সাংগঠনিক সম্পাদক, গোসিংগা ইউনিয়ন যুবদল, সাবেক সিনিয়র সহ সভাপতি, গোসিংগা ইউনিয়ন যুবদল, সাবেক সহ সভাপতি, গোসিংগা ইউনিয়ন বিএনপি, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপি

    রাজনৈতিক ত্যাগ, সততা ও সাহসিকতার জন্য আজ আক্তার হোসেন আকন্দ গোসিংগা ইউনিয়নে বিএনপির শক্তির ভরকেন্দ্র হয়ে উঠেছেন। স্থানীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন, তার নেতৃত্বেই ইউনিয়নের বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST