ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে মসজিদের ওযুখানা নির্মাণে অনিয়মের অভিযোগ

    admin
    August 30, 2025 12:05 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি//

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের সিংড়া মধ্যপাড়া জামে মসজিদে সরকারি অর্থায়নে নির্মিত ওযুখানার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় মুসল্লিদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ সম্পন্ন হওয়ার অল্প সময়ের মধ্যেই বসার জায়গার প্লাস্টার হাতের আঙুলের চাপেই খসে পড়ছে।

    জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দিনাজপুর জেলা পরিষদের অর্থায়নে ২ লাখ টাকা ব্যয়ে এই ওযুখানার নির্মাণকাজ সম্পন্ন হয়। তবে এলাকাবাসীর দাবি, প্রকল্পের বরাদ্দ থাকলেও বাস্তবে মাত্র ৬০-৭০ হাজার টাকার কাজ হয়েছে। এছাড়া ওযুখানায় পানির কোনো ব্যবস্থা রাখা হয়নি—নেই পাইপলাইন কিংবা কোনো পানি সরবরাহ ব্যবস্থা। মুসল্লিরা প্রশ্ন তুলেছেন, “যখন পানির ব্যবস্থা নেই, তখন এই ওযুখানার ব্যবহার কীভাবে সম্ভব?”

    অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান টিপু সুলতান বলেন, “আমরা প্রকল্পের নকশা ও নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। কোনো ধরনের অনিয়ম হয়নি।”

    ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, অভিযোগের বিষয়টি তার নজরে এসেছে। তিনি বলেন, “নির্মাণকাজের মান যাচাই করা হবে। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, পানির সঠিক ব্যবস্থা এবং টেকসই নির্মাণ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST