ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চারশ টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ হারাল গাজী মিয়া

    admin
    September 4, 2025 9:30 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

    মাত্র চারশ টাকার জন্য প্রাণ দিতে হলো এক যুবককে। বন্ধুর সঙ্গে টাকার লেনদেন নিয়ে ঝগড়া গিয়ে থামল মৃত্যুর মঞ্চে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বন্ধুদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গাজী মিয়া (২৬)।

    স্থানীয়রা জানান, সন্তোষপুর দক্ষিণপাড়া গ্রামের গাজী মিয়ার কাছ থেকে তার বন্ধু আ. আলীম ৫০০ টাকা ধার নেন। এর মধ্যে ১০০ টাকা শোধ করলেও বাকি ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় মফিজের মনিহারি দোকানের সামনে কথাকাটাকাটির এক পর্যায়ে আলীমসহ আরও দু’জন মিলে গাজীকে বেধড়ক মারধর করে।

    গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। সেখানে বুধবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজী। চিকিৎসকরা জানান, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

    এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি রুকনুজ্জামান বলেন, নিহতের বাবা চৌধুরী মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST