ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ছাত্রলীগ নেতাকে না পেয়ে অসুস্থ বাবাকে আটক, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

    admin
    September 1, 2025 3:58 pm
    Link Copied!

    নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁয় জেলা ছাত্রলীগের এক নেতাকে বাড়িতে না পেয়ে তার অসুস্থ ও বয়স্ক বাবাকে আটকের ঘটনায় এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। নওগাঁ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অ্যালবার্ট মামুনকে ধরতে না পেরে তার বাবাকে কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনাকে ‘অমানবিক’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন নেটিজেনরা।

    পরিবারের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ছাত্রলীগ নেতা অ্যালবার্ট মামুনকে খুঁজতে তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু মামুন বাড়িতে না থাকায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বয়স্ক বাবাকে আটক করে নিয়ে যায়।

    পরিবারের সদস্যরা আরও জানান, মামুনের বাবা চলতি বছরের মার্চ মাসে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার পায়ে অস্ত্রোপচারের মাধ্যমে রড স্থাপন করা হয়েছে, যার কারণে তিনি ঠিকমতো পা ভাঁজ করতে পারেন না এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও তার প্রচন্ত কষ্ট হয়। এমন একজন অসুস্থ ব্যক্তিকে শুধুমাত্র ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে আটক করায় পরিবারটি তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। তারা এটিকে আইনের শাসনের পরিপন্থী এবং চরম হয়রানিমূলক বলে উল্লেখ করেছেন।

    এই আটকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ব্যবহারকারীরা এই ঘটনাকে ‘নিষ্ঠুরতা’ এবং ‘ক্ষমতার অপব্যবহার’ বলে মন্তব্য করছেন।

    একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “রাজনীতি করে ছেলে, কিন্তু হাতকড়া পরতে হলো অসুস্থ বাবাকে। এই অবিচারের শেষ কোথায়?”

    আরেকজন মন্তব্য করেছেন, “আইনের শাসন যখন ক্ষমতার দম্ভে পদদলিত হয়, তখন এমন ঘটনাই ঘটে। একজন সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে গ্রেফতার করা কি আইনের শাসন, নাকি শাসনের নামে আইনকে পদদলিত করা?”

    ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলছেন, “বাহ! কী দারুণ বীরত্ব! একজন ছাত্রলীগ নেতাকে ধরতে না পেরে তার অসুস্থ বাবাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যক্তিগত ক্ষোভ মেটানোর হাতিয়ারে পরিণত হয়েছে?”

    সহানুভূতি জানিয়ে একজন লিখেছেন, “ছবিটা দেখে চোখে পানি চলে এলো। একজন বয়স্ক, অসুস্থ বাবার চোখেমুখে কী পরিমাণ অসহায়ত্ব! এই দৃশ্য ভোলার নয়। মনে রেখো বাংলাদেশ।”

    সর্বস্তরের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামুনের অসুস্থ বাবার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

    এই অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST