ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী আটক।

    admin
    June 28, 2026 9:00 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকায় সেলাই মেশিন নিয়ে দাম্পত্য কলহের জেরে বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী রাজকুমার (৩৫)-কে আটক করেছে পুলিশ।

    রবিবার (২৮ জুন) ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে একটি সেলাই মেশিনকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে রাজকুমার তার স্ত্রী বন্দনা রানীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়দের দাবি।

    খবর পেয়ে সকাল ১০টার দিকে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    নিহত বন্দনা রানী সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

    মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST