ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে হরিজন সম্প্রদয় আজ অবহেলিত, আমরা আমাদের সন্তানদের মর্যাদাসহ বড় করতে চাই- শ্রী মনু হরিজন

    admin
    June 21, 2026 1:07 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    জয়পুরহাটে হরিজন কলনীর সার্বজনীন কালী মন্দিরের তত্তাবধানে থাকা শ্রী মনু হরিজন নিজেদের দুর অবস্থার কথা বলতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন এখন হরিজনেরা সরকারী চাকুরী করতে গেলে যোগ্যতা থাকার পরেও ১০/১৫ লক্ষ টাকা চাওয়া হয়। আমরা রেল বস্তিতে থাকি। আমরা এত টাকা কই পাবো? আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত।
    আমরা অনেক আগে থেকে মদ গাঁজা খেয়ে লাশ বহন, লাশ কাটা, আমাদের শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের বাপ দাদারা নেশা করে যে কাজ করে গেছে তা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা মাদক থেকে বেরিয়ে আসতে চাই। কিন্ত আমরা কারো কাছে কোন সহযোগিতা পাচ্ছিনা। আমাদের নাম ভেঙ্গে এখান এক শ্রেণীর মানুষ মাদকের কারবার করছে।অথচ নাম হচ্ছে কালী মন্দিরের এদিকে মাদক পাওয়া যাচ্ছে।আমরা চাই আমাদের সন্তানরা একটা সামাজিক মর্যাদা নিয়ে বেড়ে উঠুক। আমরা কেন বস্তিতে নেশা নিয়ে পরে থাকবো।
    আমরা বাঁচতে চাই, ছেমেদের মানুষ করতে চাই। আমাদের মাদক খাওয়া বা বিক্রি কোন ইচ্ছে নাই। কিন্তু আমাদের কোন কর্ম নেই বাধ্য হয়েই আমাদের এই পরিস্থিতির মুখে পরতে হচ্ছে। আজ প্রশাসন, ডিসি, এসপি ও অন্যান্য কর্মকর্তারা যদি আমাদের পাশে দাড়িয়ে যে কোন কর্মের ব্যবস্থা করে দেয় তবে আমরাও আলোর পথে সম্মনের সাথে বাঁচতে পারবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST