মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর জেলা প্রতিনিধি
মানবতার এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশাররফ গন্জ বাজারে ৮/১২/২৫
শীতের এই কাঁপানো সকালে এক নির্মম মা তাঁর নবজাতক শিশুটিকে রাস্তার পাশে মোশারফগঞ্জ বাজার সংলগ্ন ধানক্ষেতে ফেলে রেখে চলে যায়।
স্থানীয় মানুষ শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন এবং ইসলামপুর থানা ও সমাজসেবা অফিসে খবর দেন। পরে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা শিশুটিকে ইসলামপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
অঘ্যাত শিশুটির কোন পরিচয় মেলেনি
উপজেলা সমাজ সেবা কর্মকতা বলেন
নবজাতকের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে—আর সমাজের সকলকে মানবতার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


