মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর জেলা প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ ( সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন সাবেক ছাত্রদল নেতা মাসুদ ইব্রাহিম।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর নির্বাচন কার্যালয় সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি।
মনোনয়ন ফরম উত্তোলনের পর স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় তিনি বলেন, জামালপুর সদরবাসীর সুখদুঃখ আশা-আকাঙ্ক্ষা এবং চাহিদা মেটানোর লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
মাসুদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০১৬ সালে তাকে গুম করা হয়েছিল বলে জানান তিনি।
তার নামে জামালপুর ও ঢাকায় ৩২ মামলা দায়ের করেছিল ফ্যাসিস্ট সরকারের পুলিশ।
যেহেতু বিএনপি অন্য এক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে জানান তিনি।
ধর্ম বর্ণ, দলমত নির্বিশেষে সব ভোটারের ভোট প্রত্যাশা করে মাসুদ ইব্রাহিম বলেন,
আশা করি জনগণ আমাকে নির্বাচিত করবেন।
নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবো ইনশাআল্লাহ।



