সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়া থানায় সিএনজি ডাকাতির অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধারসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
কুলাউড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) আজমল হোসেনের দিকনির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্ল্যার সার্বিক তত্ত্বাবধানে এসআই জুনেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদেক মিয়া, এএসআই মিরাজুল ইসলাম, কনস্টেবল হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্য ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ডাকাতিকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



