ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঢাকায় ঝিনাইদহ যুবলীগ আহ্বায়ক ও আ.লীগ নেতা গ্রেপ্তার

    admin
    August 24, 2025 1:22 pm
    Link Copied!

    মোঃ মামুন আলী ঝিনাইদহ :

    ঢাকায় ঝিনাইদহ যুবলীগ আহ্বায়ক ও আ.লীগ নেতা গ্রেপ্তার জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ।

    রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকার পান্থপথ থেকে তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

    ওসি আব্দুল্লাহ আল মামুন আরো জানান, তাদের দুইজনকে একইসঙ্গে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।

    গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে তারা দুইজনই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ কয়েকটি করে মামলা রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST