নজরুল ইসলাম বিপ্লব
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা দিয়ে তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক কন্যা নবজাতকের মরদেহ
উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলের দিকে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে দক্ষিণ পারুলিয়া এলাকায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসি জানান, নদীতে ভেসে আসছিল একটি কার্টন বক্স। কার্টন ভাসতে থাকা দেখে ঐ এলাকার এক যুবক নদীতে নেমে কার্টনটি পারে নিয়ে এসে খুলে দেখে পলিথিনের ব্যাগে মোড়ানো একটি নবজাতকের মরদেহ। পরে এলাকাবাসীকে খবর দিলে তারা নবজাতকটিকে নদী থেকে তুলে এনে পুলিশে খবর দেয়। পরে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী জানান ,নবজাতক একটি বাচ্চা নদীর পানিতে ভেসে আসতেছিল।কেবা কাহারা বাচ্চাটিকে পলিথিনে ভরে নদীতে ফেলে দিয়েছে।আমরা ধারণা করছি এটি মৃত বাচ্চা হতে পারে। তিনি ধারণা করে আরো বলেন এটি অবৈধ সম্পর্কের ফসলও হতে পারে।আপাতত আমরা মামলা নিয়েছি।ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


