ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে আপস করব না: লুৎফুজ্জামান বাবর

    admin
    August 22, 2025 10:56 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম :
    সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘জনগণের যেকোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপস করব না। অতীতেও করিনি, ভবিষ্যতেও করব না ইনশা আল্লাহ।’

    নেত্রকোনার মোহনগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে।

    এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    নেতা-কর্মীদের উদ্দেশে বাবর বলেন, ‘দলকে যাঁরা ভালোবাসেন, দলকে যাঁরা পছন্দ করেন, দলের আদর্শ যাঁরা ধারণ করেন, তাঁদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকবে হবে, ঐক্য ধরে রাখতে হবে।’

    বাবর আরও বলেন, ‘আগামী দিনের কঠিন পথ পাড়ি দিতে হলে দলকে আপনাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা হলো—প্রথমে নিজেরা ঠিক থাকব। নিজেরা অন্যায় কাজ করব না, অন্যকেও করতে দেব না। অন্য কেউ করলে তা জানিয়ে দেওয়া। এরপরও কেউ অন্যায় কাজ করলে তাঁকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা ভুল বুঝবেন না।’

    সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার-পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তাঁর এক ছেলে মৃত্যুবরণ করেছে। আরও এক ছেলে (বড় ছেলে) তারেক রহমান, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন পর্যন্ত লন্ডনে প্রবাসজীবন যাপন করছেন।

    নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। দীর্ঘ প্রায় ১৮ বছর আন্দোলনের মাঝে টিকে আছি। সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

    উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গতকাল রাতে নিজের নির্বাচনী এলাকা মোহনগঞ্জে আসেন। রাত সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। আজ সকালে উপজেলার কয়েকটি এলাকায় পথসভা করেন। পরে দুপুরে খালিয়াজুরী যান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST