ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ধুনটে বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

    admin
    August 24, 2025 5:23 pm
    Link Copied!

    মুঞ্জুরুল হক, ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ

    ধুনট-গোসাইবাড়ী সড়কে অতিভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও ছাত্রকল্যাণমুলক সংগঠন ‘দর্পণ’। সংগঠনটির নেতৃবৃন্দ শনিবার উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয় ধুনট-গোসাইবাড়ী সড়ক উপজেলার অত্যন্তগুরত্বপূর্ণ একটি জনপথ। প্রতিদিন হাজার হাজার ছাত্র-জনতা এইপথ ব্যবহার করে বিদ্যালয়ে যাওয়া-আসা, বাজার করা, চিকিৎসা গ্রহনসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সম্পাদন করে থাকে। অথচ এ সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এর কারণ হচ্ছে যমুনা নদী থেকে বালু উত্তোলন এবং সেই বালু ভারী ট্রাক, ট্রাক্টর ও ডাম্পারদ্বারা পরিবহন।

    স্মারকলিপিতে বলা হয়েছে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক পরিবেশ ও তীরবর্তী এলাকার ভূমি ক্ষয়ের শিকার হচ্ছে। কৃষিজমির স্থায়ীত্ব হুমকির মুখে পড়েছে। সবচেয়ে ভয়াবহ দিকহলো, ভারী যান চলাচলের ফলে সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বেশীরভাগ স্থানে পিচঢালাই উঠে গিয়ে কাঁচা সড়কে রূপান্তরিত হয়েছে। ফলে রোগী পরিবহন, ছাত্রছাত্রীদের যাতায়াতসহ নিত্য প্রয়োজনীয় চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ঘটনার পরিমান বহুগুন বেড়েছে।

    সামাজিক ও ছাত্রকল্যাণ সংগঠন ‘দর্পণ’ এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বলেন, আমরা যমুনা নদী সংলগ্ন অঞ্চলসমূহে বালু উত্তোলন বন্ধ, ভারী যান চলাচলের উপর নির্দিষ্ট নিয়ন্ত্রণ আরোপ, ধুনট-গোসাইবাড়ী সড়ক জরুরী ভিত্তিতে সংস্কার ও প্রশস্তকরণ এবং পরিবেশ রক্ষা নিশ্চিত করার দাবী জানাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST