ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নকলের সাথে শিক্ষক বা কর্মকর্তা জড়িত থাকলে কঠোর শান্তি: শিক্ষামন্ত্রী

    admin
    April 13, 2026 7:57 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবারের এস এস সি পরীক্ষায় কোন নকল থাকবে না। এর সাথে কোন শিক্ষক বা কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকে কঠোর শান্তির আওতায় আনা হবে। যশোর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় পিটিআই অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সমূহের সচিবরা অংশ নিয়েছেন।

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশে শিক্ষা ব্যবস্থার গত ১৫ বছরের ইতিহাস ভুলে যেতে হবে। ওই সময়ে গোটা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এখন গড়ার সময়। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

    সভায় স্বাগত বক্তব্য দেন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মতিউর রহমান, সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সংসদ সদস্য গাজী এনামুল হক, সংসদ সদস্য মোক্তার আলী, সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংসদ সদস্য আব্দুল আলিম, সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম প্রমুখ।

    সভা শেষে শিক্ষামন্ত্রী যশোর শিক্ষাবোর্ড পরিদর্শনে যান। সেখানে তিনি বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে এসএসসি পরীক্ষা নিয়ে কথা বলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST