ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নতুন বাংলাদেশে শ্রমিককে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না – আতিকুর রহমান

    admin
    June 5, 2026 10:28 pm
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি///

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “যারা শ্রমিককে নিয়ে ছিনিমিনি খেলেছে, এই নতুন বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। চাঁদাবাজি-টেন্ডারবাজি করতে দেওয়া হবে না। যেখানে চাঁদাবাজি হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

    শুক্রবার বিকাল ৩টায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আতিকুর রহমান আরও বলেন, “সরকার আসে যায় কিন্তু শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয় না। শ্রমিকের ন্যায্য মজুরি কেউ বাস্তবায়ন করে না। নতুন সরকার এসে খাল খননের নামে রাষ্ট্রের অর্থ নিজেদের পকেটে তুললেও শ্রমিকের অধিকার বাস্তবায়ন করেনি।”

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নারী শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। নারীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে বৈষম্য দূর করে ৪ মাস থেকে ৬ মাস বাস্তবায়ন করতে হবে।”

    সংস্কারের দাবি তুলে ফেডারেশন সভাপতি বলেন, “আমরা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কার চেয়েছিলাম। কিন্তু সরকার টালবাহানা শুরু করেছে। প্রয়োজনে এদেশের শ্রমিকেরা গত ৫ আগস্টের মতো আবার জীবন দেবে, তবুও সংস্কার বাস্তবায়ন করবেই। জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ।”

    তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সংগঠন মজবুত করতে সবাইকে জীবন বাজি রেখে কাজ করতে হবে। শ্রমিকের বিপদে-আপদে শ্রমিক কল্যাণ ফেডারেশন পাশে থাকবে। ট্রেড সমূহ মজবুত করতে হবে। দেশের প্রতিটি ওয়ার্ডে সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

    আগামী নির্বাচন প্রসঙ্গে আতিকুর রহমান বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমরা আগামীতে আর যাতে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে না পারে সেভাবে প্রস্তুত হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

    জেলা সভাপতি মনজুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাসেদ, বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হোসেন বিপ্লব, বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি নুরুল হুদা, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, জেলা সহ-সাধারণ সম্পাদক ডাঃ নুরুল আমিন, জেলা কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা প্রশিক্ষণ সম্পাদক রুকুনুজ্জামান, জেলা অফিস সম্পাদক আবু সাঈদ সহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৮০টি ট্রেড ইউনিয়নের নারী-পুরুষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বার্তা প্রেরক
    গোলাম আজম
    প্রচার ও মিডিয়া সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া জেলা শাখা

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST