আকিবুজ্জামিন :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন পর কর্মী-সমর্থকদের প্রত্যাশিত এ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে স্থানীয় নেতাকর্মীরা ভোট প্রদান করেন।

সোমবার দুপুর থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ছিলো উৎসবের আমেজ।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।
ভোটগণনা শেষে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
নির্বাচিতরা জানান, এই বিজয় নলতার বিএনপির সকল নেতাকর্মীর এবং তারা ঐক্যবদ্ধভাবে
সংগঠনকে আরও শক্তিশালী করবেন।

এদিকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছেন।
তাঁদের মতে, এটি বিএনপির গণতান্ত্রিক চর্চার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
নির্বাচন পরিচালনা কমিটি, ভোটার ও আমাদের সাংবাদিক পক্ষ থেকে জানানো হয়েছে,
ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


