ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাগরপুরে বৈরি আবহাওয়া জয় করে গণসংযোগে রবিউল আওয়াল লাভলু

    admin
    August 23, 2025 10:26 pm
    Link Copied!

    মোঃ শাহীন আলম (টাঙ্গাইল) প্রতিনিধি:

    বৃষ্টি ও বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।

    শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সহবতপুর ও ভারড়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন লাভলু।

    এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া চান। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে বলেন— “দলীয় সিদ্ধান্ত মেনে সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করতে হবে। বিএনপি কখনও অন্যায় বা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আইন ও দলীয় ভাবমূর্তি রক্ষায় সকলকে দায়িত্বশীল হতে হবে।”

    সাংবাদিকদের উদ্দেশ্যে লাভলু বলেন— “আপনারা বিএনপির সাংবাদিক না হয়ে দেশের সাংবাদিক হোন। আমি নিজে অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয়ও দেই না। সাংবাদিকতা একটি মহৎ পেশা, তাই সততার আলোকে সংবাদ প্রচার করুন।”

    লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফারুক আহমেদ খান, সাবেক চেয়ারম্যান ইকবাল কবীর রতন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন, সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    দিনব্যাপী কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে ভুঁড়ি ভোজের আয়োজন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST