তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বলেন, জনসাধারণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা পৌর মার্কেটের সামনে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
গণ অধিকার পরিষদের হোমনা উপজেলা সভাপতি সাইফুল ইসলাম (দুলাল) বলেন, “সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি ঘৃণ্য চেষ্টা।” যুব অধিকার পরিষদের হোমনা পৌর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল ইসলাম (রাজ) বলেন, “সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না; অন্যায়ের বিরুদ্ধে গণঅভ্যুত্থান অব্যাহত থাকবে।”
সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর যুব অধিকার পরিষদের সহ-সভাপতি সজীব আহমেদ তুরীয়। বক্তব্য রাখেন আরও: মো. গিয়াস উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদ), রাজিব আহমেদ (ধর্ম বিষয়ক, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদ), মো. মনিরুল হক (সাংগঠনিক সম্পাদক, হোমনা উপজেলা গণঅধিকার পরিষদ), মো. সামিউল বাসির (সহ-সাংগঠনিক সম্পাদক, হোমনা উপজেলা গন অধিকার পরিষদ) , মো. ইমরান সরকার (সাধারণ সম্পাদক, হোমনা উপজেলা যুব অধিকার পরিষদ) ও মো. সফিক পাঠান (সভাপতি, আসাদপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদ)।
বিক্ষোভ সমাবেশে হোমনা ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


