মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী থেকে
কেন যোগ্য মোঃ হারুনুর রশিদ আজাদ তা আপনাদের নিকট তুলে ধরলাম।
ওয়ার্ড ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু হারুনুর রশিদ আজাদের রাজনৈতিক জীবন। ১৯৮৫/৮৬ সালে বি.এন.পির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ঘোষিত কমিটির চৌমুহনী এস এ কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।
১৯৮৯ সালের জুন মাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যালটের মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন, ১৯৯৪ সালের নভেম্বর মাসে দ্বিতীয় বার ব্যালটের মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন এবং ঐ সময় রুহুল কবির রিজভী ও এম ইলিয়াস আলী নেতৃত্বাধীন কেন্দ্রীয় ছাত্রদলের কমিটির সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যালটের মাধ্যমে নোয়াখালী শহর বি.এন.পির সাধারন সম্পাদক নির্বাচিত হন।
২০০১সালে ব্যালটের মাধ্যমে নোয়াখালী শহর বি.এন.পির সভাপতি, ২০০৩ সালে ব্যালটের মাধ্যমে দ্বিতীয় বারের মত নোয়াখালী শহর বি.এন.পির সভাপতি নির্বাচিত হন।
২০০৪ সালের ২৩শে মার্চ নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন।
২০০৫ সালে ব্যালটের মাধ্যমে বিরোধী দলীয় চিপ হুইপ জয়নাল আবেদীন ফারুক-কে হারিয়ে নোয়াখালী জেলা বি.এন.পির সাধারন সম্পাদক নির্বাচিত হন, ২০০৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার জেলা বি.এন.পির সাধারন সম্পাদক নির্বাচিত হন।
বর্তমানে নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব হিসাবে দায়িত্বরত আছেন।
১/১১ সামরিক সরকারের সময়ে ৫ মামলায় ৭ মাস কারাবরন করেন হারুনুর রশিদ আজাদ।
২০১১সালে অবৈধ হাসিনা সরকারের সময়ে তিনি দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হন।
বিগত আন্দোলনে পুলিশী হামলায় উনার শরীরের বিভিন্ন স্হানে রাবার বুলেট ডুকে যা আজো উনাকে শাররীক যন্ত্রনা দিচ্ছে।
এই ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং বর্তমানেও আছেন হারুনুর রশিদ আজাদ।
হারুনুর রশিদ আজাদ নোয়াখালী জেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পদক,নোয়াখালী জেলা জমি বন্ধকী ব্যাংকের চেয়ারম্যান,নোয়াখালী বাস মালিক সমিতির সভাপতি,চট্রগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্হার যুগ্ম-সম্পাদক,নোয়াখালী পৌর কল্যান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি হরিনারায়ণ পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, নোয়াখালী মোহামেডান ক্লাবের সাধারন সম্পাদক ও জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদের যুগ্ম-মহাসচিব এবং আরো বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে আছেন।
আগামী দিনে নোয়াখালী জেলার জনগণের সেবা করার জন্য উনি যোগ্য নেতা হিসাবে প্রস্তুত রয়েছেন।


