ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

    admin
    September 2, 2025 12:41 am
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় থেকে:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

    পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা, জেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
    কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিনা পারভীন, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আদম সুফি, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

    এছাড়া আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলের সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST