এস এম মনিরুজ্জামান | স্ট্যাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৫ বছর বয়সী অসুস্থ শিশু সুবর্ণ শিশু সুখীর চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ শিশুটির পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় ইউএনও অমৃত দেবনাথ বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ। তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শিশু সুখীর পরিবার উপজেলা প্রশাসনের এ মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


