এম কে হাসান, কক্সবাজার
প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা সহজ ও নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার জেলা সদরের বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্টান প্রিমিয়ার মেডিকেল সেন্টার এর অনন্য উদ্দ্যেগ পারিবারিক স্বাস্থ্য সেবা কার্ড এর আওতায় আসল কক্সবাজারস্থ কাউয়ারখোপ আদর্শ ঐক্য পরিষদ ।
১৫ ই জানুয়ারি ২০২৬ তারিখ কক্সবাজারস্থ কাউয়ারখোপ আদর্শ ঐক্য পরিষদ এর সাথে কক্সবাজার বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্টান প্রিমিয়ার মেডিকেল সেন্টার এর পারিবারিক স্বাস্থ্য সেবা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । উক্ত সমঝোতা স্মারক এর আওতায় অধিভুক্ত সদস্যগণের পরিবারের সদস্যগণ বিশেষ সেবা প্যাকেজের আওতায় সেবা প্রাপ্ত হবেন। উক্ত সমঝোতা স্মারক অনুষ্টানে প্রিমিয়ার মেডিকেল সেন্টার এর পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর মো: কায়ছার আলম এবং অপারেশন ও মার্কেটিং ম্যানেজার মো: কামরুল হাসান অন্য দিকে কক্সবাজারস্থ কাউয়ারখোপ আদর্শ ঐক্য পরিষদ এর পক্ষে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওঃ নুরুল ইসলাম আজিজী, সহ সভাপতি- হাফেজ কেফায়াত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নাজমুল কামাল এবং সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ ।
উক্ত কার্যক্রম এ অংশীদার হতে পেরে উভয় পক্ষ নিজেদের পক্ষ থেকে একে অপর পক্ষ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।


