ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রান বাঁচাতে সাহায্যের আবেদন প্রাক্তন ক্রীড়াবিদের

    admin
    August 31, 2025 11:10 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড ভবানীপুরের বাসিন্দা, প্রাক্তন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক গৌতম দাস (৪০) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। জীবন-মৃত্যুর এই লড়াইয়ে তাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার মা, স্ত্রী ও স্বজনরা।

    দুই ভাইয়ের মধ্যে বড় গৌতম দাস কর্মজীবনে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। প্রায় এক বছর ধরে বাংলাদেশ ও কলকাতায় চিকিৎসা চালালেও স্থায়ী কোনো সুফল আসেনি। ইতিমধ্যে সংসারের সবকিছু বিক্রি করেও পরিবারের পক্ষে চিকিৎসা চালানো সম্ভব হয়নি। অর্থ সংকটের কারণে বর্তমানে তার চিকিৎসা বন্ধ রয়েছে।

    অসুস্থ গৌতম দাস বলেন, “আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমার ছোট একটি মেয়ে আছে, বয়স মাত্র ২ বছর ৮ মাস। মেয়েটার জন্য আমি বাঁচতে চাই। যাদের সঙ্গে চলেছি, পড়েছি, খেলেছি—সবাইকে অনুরোধ জানাই, আমাকে সাহায্য করুন। আমি বাঁচতে চাই।”

    তার মা শীখা রানী দাস জানান, “প্রায় দীর্ঘ এক বছর ধরে ছেলের চিকিৎসা করাতে গিয়ে সব হারিয়েছি। এখন চিকিৎসা চালিয়ে যেতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবানদের কাছে আমার আবেদন—আমার ছেলেকে বাঁচান।”

    স্ত্রী দোলন দাস বলেন, “স্বামীর চিকিৎসার জন্য সংসারের যা ছিল সব বিক্রি করেছি। এখন আমাদের হাতে কিছুই নেই। ডাক্তার বলেছেন, বোনমেরু প্রতিস্থাপন করা গেলে স্বামী বাঁচতে পারে। এজন্য প্রয়োজন প্রায় ৩৫-৪০ লাখ টাকা, যা আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST