ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফেসবুকে পরিচয়, প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে

    admin
    August 24, 2025 6:53 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎প্রযুক্তির যুগে দূরত্ব যেন আর কোনো বাধা নয়। তারই প্রমাণ মিলেছে কুষ্টিয়ার খাজানগর এলাকায়। ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপর বন্ধুত্ব ও প্রেম। সেই প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক, শি জিং সিং। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি এখন ‘সোহান মাহমুদ’।

    ‎কুষ্টিয়ার খাজানগর এলাকার মেয়ে বৃষ্টি খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় শি জিং সিং-এর। ধীরে ধীরে গড়ে ওঠে গভীর ভালোবাসার সম্পর্ক। সেই ভালোবাসাকে পরিণয় দিতে সম্প্রতি বাংলাদেশে এসে বিয়ে করেছেন বৃষ্টিকে। এখানেই শেষ নয়, প্রেমিকার পরিবারের সম্মান রক্ষার্থে এবং নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শি জিং সিং। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে সোহান মাহমুদ। ইসলামিক রীতিনীতি মেনে বৃষ্টি খাতুনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের।

    ‎স্থানীয়রা এই ঘটনাকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। খাজানগরের মানুষও এক ভিন্নধর্মী ও আন্তসাংস্কৃতিক এই বিবাহে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। বৃষ্টি খাতুনের পরিবার জানিয়েছে, “শি জিং সিং একজন ভদ্র ও আন্তরিক মানুষ। তিনি আমাদের সংস্কৃতি ও ধর্মকে শ্রদ্ধা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা অত্যন্ত খুশি।” প্রেম, পারস্পরিক শ্রদ্ধা এবং সংস্কৃতি অতিক্রম করে ভালোবাসার এই গল্প এখন শুধু খাজানগর নয়, গোটা কুষ্টিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST