ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের পাশে বনবিভাগ, নালিতাবাড়ী–ঝিনাইগাতীতে চেক বিতরণ

    admin
    April 21, 2026 6:24 pm
    Link Copied!

    মনিরুজ্জামান মনির:শেরপুর

    শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী এলাকায় বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বনবিভাগ। মঙ্গলবার মধুটিলা রেঞ্জ অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৮ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক শোনেন। ক্ষতিগ্রস্তদের অনেকে জানান, বন্যহাতির আক্রমণে তাদের ফসল নষ্ট হয়েছে এবং বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

    অনুষ্ঠানে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে চলমান সংঘাতের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। বনবিভাগ জানায়, হাতির চলাচলের পথ সংকুচিত হওয়া ও খাদ্য সংকটের কারণে প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে বন্যহাতি, ফলে এই ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে।

    এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাতিকে প্রতিরোধ করতে গিয়ে কোনোভাবেই বৈদ্যুতিক লাইনের মাধ্যমে ক্ষতিসাধনের চেষ্টা করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের যথাযথ প্রক্রিয়ায় ক্ষতিপূরণ প্রদান করা হবে।

    অনুষ্ঠানে কনটেন্ট ক্রিয়েটর ও স্থানীয়দের উদ্দেশ্যেও সতর্কবার্তা দেওয়া হয়। বলা হয়, অনেক সময় হাতির ভিডিও ধারণের জন্য কিছু মানুষ হাতিকে উসকানি দেয় বা ঢিল নিক্ষেপ করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে হাতি উত্তেজিত হয়ে মানুষের জন্য প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।

    বনবিভাগ জানায়, বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সহাবস্থান নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, ক্ষতিপূরণ প্রদান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে। স্থানীয়রা এই সহায়তাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখলেও দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

    চেক বিতরন অনুষ্ঠানে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, সহকারী বন সংরক্ষক শেরপুর সাদেকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক তানভীর ইমন, হাতির খবর ও সচেতনতা গ্রুপের মনির হোসেন এবং এলিফ্যান্ট রেসপন্স টিম সমশ্চূড়া সভাপতি আরফান আলী প্রমূখ। এছাড়াও উপকারীরভোগী স্থানীয়, ইআরটি ও বনকর্মীবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST