মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ – শ্রীপুর, গাজীপুর থেকে
আজ ২৪ আগষ্ট বরিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী খেয়াঘাট জামে মসজিদে বাদ আছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি মোঃ সিয়াম নুর -এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মুদ্দাসসির আহমেদ -এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ কারী শাহিন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম সানাউল্লাহ । এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি মাহাদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে যুবনেতা বলেন, “একজন আদর্শবান যুবক কখনো চাঁদাবাজি বা টেন্ডারবাজিতে জড়াবে না, যদি তার অন্তরে আল্লাহর ভয় এবং কুরআন-সুন্নাহর জ্ঞান থাকে। তাই আসুন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সমবেত হয়ে একটি স্মার্ট ও আদর্শ যুবসমাজ গড়ে তুলি।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, মোঃ মহসিন মিয়া শাহীন দপ্তর সম্পাদক বরমী ইউনিয়ন শাখা, ফয়সাল আহাম্মেদ প্রচার সম্পাদক বরমী ইউনিয়ন শাখা, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮ নং ওয়ার্ড বরমী ইউনিয়ন শাখা,
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ ইসলামী যুব আন্দোলনের কর্মী-সমর্থক উপস্থিত গন ছিলেন।


