ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    November 20, 2026 9:06 pm
    Link Copied!

    সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা গতকাল হোটেল রেড উইং অনুষ্ঠিত হয়। নিলয় মোটরস ( কুমিল্লা মোটরসাইকেল গ্যালারীর সহোযোগিতা আয়োজিত শিক্ষার মানোন্নয়নে কৃন্ষকান্ত দাসের সভাপতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী আসাদুজ্জামান রনি,

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশাল দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষক মোঃ রুহুল আমিন।

    অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার সভাপতি সাংবাদিক ইলিয়াছ আহমদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার, মোঃ সোলেমান, মেঃ বিল্লাল হোসেন, আবদুল হক, মোঃ ফিরোজ, সাবিত্রী দত্ত, সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ভূইয়া, সাইফুল ইসলাম হাজারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইকরামুল হক, ও স্মৃতি রাণী ভৌমিক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা মোটরসাইকেল গ্যালারীর স্বত্বাধিকারী মোঃ আবদুল হালিম মোল্লা।

    বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে নতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৩৫ জন ও পুরাতন শিক্ষক মিলে মোট ৭০ জন শিক্ষক কে নিয়ে এ আয়োজন করেন নিলয় মোটরস। আবদুল হালিম মোল্লা সার্বিক সহোযোগিতা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST