ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪, সিএনজি জব্দ

    admin
    November 24, 2026 9:37 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি: বান্দরবান

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিশেষ অভিযান চালিয়ে ১২৪ লিটার দেশীয় চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন সিএনজিচালক। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
    মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বাইশারী বাজারসংলগ্ন পিএইচপি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
    বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনজুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন ব্যক্তি গর্জনিয়া থেকে বাইশারী বাজার হয়ে ঈদঘরের দিকে বিক্রির উদ্দেশ্যে দেশীয় চোলাই মদ নিয়ে যাচ্ছে।
    খবর পেয়ে পুলিশ পিএইচপি মোড়ে অবস্থান নেয়। সন্দেহভাজন সিএনজিটিকে থামার সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে পুলিশ সদস্যদের ওপর দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সিএনজিটি আটক করে ভেতরে থাকা চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় একজন পালিয়ে যায়।
    পুলিশ জানায়, সিএনজিটি তল্লাশি করে ছয়টি পিপি ব্যাগে রাখা ১২৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মদ ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
    পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে নাইক্ষ্যংছড়ি থানায় দ্রুত মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হবে।
    মাদক পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST