ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    August 22, 2025 11:37 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম,
    ‎বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

    ‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ‎শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় নিউ লাইল্যাঘোনা সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ‎উক্ত আলোচনা সভায় ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাদের আলতাফের সঞ্চলনায় বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল হক।

    ‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ আবদুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কপিল উদ্দীন, বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোনাফ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    ‎এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    ‎আলোচনা সভার শেষে ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST