ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, বড় দুর্ঘটনা এড়ালেন ১০ পর্যটক

    admin
    June 5, 2026 7:48 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, বান্দরবান।

    বান্দরবানে বেড়াতে আসা পর্যটকবাহী চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি নোহা গাড়ি পুড়ে গেছে। এতে বড় দুর্ঘটনা এড়ালেন ১০ পর্যটক।
    আজ শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়, বান্দরবান-থানচি সড়কের সাত মাইল নামক এলাকায় এই ঘটনা ঘটে।
    ফায়ার সার্ভিসকে স্থানীয় জানানো পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস একটি ইউনিট টিম ঘটনার স্থানে এসে পৌঁছায় পরে আগুন নিভিয়ে দেওয়ার সক্ষম হয়,
    তবে ধারনা করা হয়েছে গাড়িতে ফুয়েল লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধরণা করা হয়েছে।
    পর্যটকরা জানায় আজ সকাল ১০টার দিকে গাজীপুর থেকে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রাওনা দিয়েছি চালকসহ ১১ জন নীলগিরি উদ্দেশে বেড়াতে যাচ্ছি। সাত মাইল এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়৷ গাড়ি থেকে আমরা সবাই বের হতে পারলেও আগুনে নোহা গাড়িটি পুড়ে যায়।
    বান্দরবান ফায়ার সার্ভিস সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। গাড়িটি আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও কোনো পর্যটক হতাহতের ঘটনা হয়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST