ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিজিবির অভিযানে শ্রীবর্দীতে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

    admin
    September 2, 2025 10:11 pm
    Link Copied!

    তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি//

    শেরপুরের শ্রীবর্দীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে।

    বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এসময় ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পক্স ফেসওয়াশ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ২৪ লাখ টাকা।

    অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

    ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST