ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিয়ে করেছেন টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। ‎

    admin
    June 5, 2026 10:35 pm
    Link Copied!

    ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

    ‎বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর বিয়ের আকদ সম্পন্ন হয়েছে। তাঁর বরের নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

    ‎বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানাবো। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

    ‎দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

    ‎টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’ সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী সাম্প্রতিক সময়ে দর্শক ও নেটিজেনদের মাঝে দারুণ প্রশংসিত ও আলোচিত হন। বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে তাঁর সাহসী ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

    ‎তার বিয়ের সংবাদটি প্রকাশ্যে আসার পর গণমাধ্যমকর্মী, ভক্ত-অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST