ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবি একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা অনুষ্ঠিত

    admin
    August 25, 2025 9:59 pm
    Link Copied!

    বেরোবি প্রতিনিধি: পারভেজ হাসান সায়েম

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার ব্যাকলগ সিস্টেম চালুর ব্যাপারে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    একাডেমিক কাউন্সিলের সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ২য় সেমিস্টার হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সেমিস্টার ভর্তি ফি পুনর্বহাল করার সিদ্ধান্ত জানানো হয়।

    এছাড়াও কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত (১৬তম ব্যাচ) শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে টিউশন ফি কমানো হয়।

    সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST