মোঃ শাহীন আলম (টাঙ্গাইল প্রতিনিধি)
মামলার বাদী মোঃ লাল মিয়ার রুজুকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ০৪/০৮/২০২৪ খ্রি. তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায়
ও কলেজ এর সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণমিছিলে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র জনতার উপর পূর্ব পরিকল্পিত ভাবে
বে আইনী আগ্নেয়াস্ত্র পিস্তল শর্টগান এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ছাত্র জনতার উপর অতর্কিত আক্রমন ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে বাদী মোঃ লাল মিয়া (৩০) এর বাম পায়ের হাটুর নিচে লাগিয়া পা ভেদ করায় বাদী মাটিতে লুটিয়ে পড়েন এবং আরো অনেক নিরীহ ছাত্র জনতা গুরুত্বরভাবে আহত হব। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে বাদী কিছুটা সুস্থ হলে টাঙ্গাইল সদর থানার মামলা নং ৩০/৩০০, তারিখ ৩১/০৮/২০২৪, ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় সিপিসি ৩, র্যাব ১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮:৪৫ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন মাহমুদ নগর ঈদগা মাঠের দক্ষিন পাশ হতে উক্ত মামলার ১২৫ নং এজাহারনামীয় আসামী আমজাদ মেম্বার (8৫), জেলা টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


