ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

    admin
    August 30, 2025 4:03 pm
    Link Copied!

    বরগুনা প্রতিনিধি:

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩০ আগস্ট) দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    এই ঘটনার পর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ একত্রিত হয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে কঠোর নজরদারি দাবি করেন।

    এ সময় বিক্ষোভ মিছিলে বরগুনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজবুল, বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জামাল শিকদার সৈকত, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান জোমাদ্দার, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, এবং বরগুনা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আবু হানিফ ও সাধারণ সম্পাদক মো. রাকিব পারভেজসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছে। তারা হামলায় জড়িত সবার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।

    এভাবে প্রতিবাদী এক অবস্থান গ্রহণ করে বরগুনার গণঅধিকার পরিষদের নেতারা একত্রিত হন, যেখানে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা ও স্বাধিকার অর্জনের জন্য আহ্বান জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST