ঢাকাFriday , 29 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

    admin
    August 29, 2025 3:30 pm
    Link Copied!

    মো: আমিনুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি॥

    পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর অংশ হিসেবে ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচির আওতায় তিলাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭০ জন শিক্ষার্থীর হাতে আমলকি, পেয়ারা, জলপাই, নটকন, কাঁঠালসহ নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি মো. আরিফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
    “প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং নিয়মিত তার যত্ন নেয়, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। পাশাপাশি ছাত্রদেরকে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে, যা ফরজ তা গুরুত্ব দিয়ে পালন করতে হবে এবং নিয়মিত নামাজ আদায় করতে হবে।”

    এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তিলাই ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুর রহমান, সেক্রেটারি মো. আসাদুজ্জামানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST