ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভ্যাপসা ঘরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন। কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা

    admin
    June 29, 2026 6:16 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    ​তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে আর অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ মিলছে বড়জোর দিনে গড়ে ৬/৭ ঘন্টা। প্রায় ঘণ্টার পর পর ঘন্টা লোডশেডিংয়ে বিদ্যুতের এই চরম সংকটে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যাহত হচ্ছে কৃষি ও ছোট-বড় শিল্পকারখানার উৎপাদন।

    জেলার বিভিন্ন লোকসুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ভেতর অফিস চলাকালীন সময়ে কোনোমতে বিদ্যুৎ সরবরাহ সচল থাকলেও, তা অত্যন্ত অনিয়মিত। শহরতলির বাইরে এবং প্রত্যন্ত গ্রামগুলোতে বিদ্যুৎ যেন এখন সোনার হরিণ। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় অল্প পরিসরে কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে ​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের অভাব—সব মিলিয়ে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। অনেক এলাকায় সেচ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ ছাড়া সন্ধ্যার পর ঘন অন্ধকার আর ভ্যাপসা গরমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

    চাঁপাইনবাবগঞ্জ জেলায় ​বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা অভিযোগ করেন রাত্রি ঘুমাতে পারছে না সারারাত জেগে থাকতে হচ্ছে , বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বিদ্যুতের তীব্র জটিলতার কারণে মানুষ প্রতিবাদে ভাষা হারিয়ে ফেলেছে, বিদ্যুৎ সুব্যবস্থা না হলে দেশের আমল ক্ষতি হবে

    ​এমনও তাই পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের সচেতন মহল এবং ভুক্তভোগী সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অনতিবিলম্বে লোডশেডিংয়ের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন জেলাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST