ঢাকাTuesday , 9 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে প্রবাসীর স্ত্রীর সাথে কিশোরের প’রকীয়া: আপত্তিকর অবস্থায় আ’টক

    admin
    June 9, 2026 3:09 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর):

    ​যশোরের মণিরামপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে এক কিশোরের পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস হয়েছে।

    গতকাল সোমবার (৮ জুন) রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ধলীগাতি গ্রামে এই অ’নৈতিক কর্মকাণ্ডের সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আ’টক করে। তবে রহস্যজনকভাবে ঘটনার পরদিন ভোররাতেই অভিযুক্তদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই নারীর পরিবারের বিরুদ্ধে।

    ​স্থানীয় সূত্রে জানা যায়, ধলীগাতি গ্রামের সৌদি প্রবাসী মো. রুস্তম আলীর স্ত্রী রেশমা বেগমের (৪০) সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মানিকগঞ্জ জেলার রনি হোসেন (১৫) নামের এক কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানেই সুদূর মানিকগঞ্জ থেকে মনিরামপুরে ছুটে আসে রনি। সোমবার গভীর রাতে রেশমা বেগমের বাড়িতে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয়রা।

    ​ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, রেশমা বেগম দীর্ঘদিন ধরেই বিভিন্ন পুরুষের সাথে প’রকীয়ায় লিপ্ত রয়েছেন। এর আগেও তিনি একাধিকবার ধরা পড়েছিলেন। শুধু তাই নয়, রেশমা বেগমের মেয়ের বিরুদ্ধেও অতীতে চন্ডিপুর গ্রামের এক যুবকের সাথে প’রকীয়া সম্পর্কের অভিযোগ রয়েছে। মা ও মেয়ের এমন কর্মকাণ্ডে ধলীগাতি গ্রামসহ আশেপাশের এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ​এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে রেশমা বেগমের পরিবারের সদস্যরা প্রভাবশালী মহলের সহায়তায় আজ মঙ্গলবার ভোররাতেই রেশমা ও রনিকে দ্রুত এলাকা থেকে সরিয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দিতেই তাদের গা ঢাকা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
    ​স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তারা শুনেছেন। এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST